বাস্তব প্রেক্ষাপট
কেন এই উদ্যোগটি অপরিহার্য?
অর্থাভাবে চিকিৎসা না পেয়ে কোনো মানুষের যেন অকাল মৃত্যু না হয়, সেই লক্ষ্যে আমাদের চিকিৎসা সহায়তা ফান্ড কাজ করে। আমরা অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ, জীবনরক্ষাকারী অপারেশন ও পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করি। একই সাথে শীতকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করি।
আমাদের মূল কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন:
অর্থ সংকটে বন্ধ থাকা জীবনরক্ষাকারী জরুরি অপারেশনের খরচ বহন
গুরুতর রোগীদের নিয়মিত প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সহায়তা
শীত মৌসুমে দেশের উত্তরের তীব্র শীতার্ত অঞ্চলে উন্নতমানের কম্বল বিতরণ
বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে হেলথ ক্যাম্প পরিচালনা